Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে মাসুম হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৮ মে, ২০২১

জগন্নাথপুর পৌরসভার ভবানীপুরের মাসুম আহমদ হত্যা মামলার জয়নাল আবেদীন নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার কান্দারগাঁও গ্রামের বাসিন্দা। শুক্রবার তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে সিলেটের কোম্পানীগঞ্জ এলাকা থেকে মাসুম আহমদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জয়নাল আবেদীনকে জগন্নাথপুর থানা পুলিশ গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

প্রসঙ্গত, পৌরসভার ভবানীপুরের মৃত বাদশা মিয়ার ছেলে মাসুম আহমদের সঙ্গে প্রতিবেশী সুরুজ মিয়ার পক্ষের লোকজনের বিরোধ চলছিল। যার জের ধরে গত ১৬ এপ্রিল প্রতিপক্ষের লোকজনের হামলায় মাসুম আহমদ নিহত হন। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ ইতিমধ্যে চার আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.