Sylhet Today 24 PRINT

চুনারুঘাট পৌরসভা পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী

শংকর শীল, চুনারুঘাট  |  ৩০ মে, ২০২১

চুনারুঘাট পৌরসভা পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

শনিবার (২৯ মে) দুপুর ১টায় পরিদর্শন শেষে বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর সাথে পৌর মেয়র ও কাউন্সিলররা মতবিনিময় করেন। পরে মন্ত্রীকে সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করেন পৌরসভার মেয়র ও কাউন্সিলররা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের, পৌর মেয়র মো. সাইফুল আলম রুবেল, সহকারি কমিশনার মিল্টন চন্দ্র পাল, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, নারী ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, থানার ওসি মোহাম্মদ আলী আশরাফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবু তাহের মিয়া মহালদার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুননাহার, আবেদ হাসনাত সনজু চৌধুরী, হুমায়ূন কবির খান, ফজলুর রহমান তরফদার, আলহাজ্ব রজব আলী, আব্দুর রশীদ মাষ্টার, রমিজ উদ্দিন প্রমুখ।

এছাড়াও আওয়ামী লীগের সকল ইউনিয়ন সভাপতি সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.