Sylhet Today 24 PRINT

মাধবপুরে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবন উদ্বোধন

মাধবপুর প্রতিনিধি |  ৩০ মে, ২০২১

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ( হরষপুর) পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবনের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডডভোকেট মো. মাহবুব আলী এমপি।

প্রতিমন্ত্রী বক্তব্যে বলেন, ‘যে কোনো মূল্যে মাদক নির্মূল করতে হবে। স্থানীয় লোকজন সহযোগিতা না করলে বাইরে থেকে এসে কেউ মাদক চোরাচালান করতে পারবে না। তাই এদের চিহ্নিত করে দমন করতে হবে। স্থানীয় জনগণকে পুলিশের পাশে থেকে সহযোগিতা করতে হবে। যেভাবে এই দেশকে সবাই মিলে স্বাধীন করেছি, সেভাব সবাই মিলে এদেশকে মাদকমুক্ত করবো।’

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ ও হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।

এসময় অন্যদের মধ্যে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, সহকারী কমিশনার ভূমি মহিউদ্দিন আহমেদ, পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা, মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক, ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন খান, পুলিশ ফাঁড়ির ভূমি দাতা মরহুম তৌফিক আলম চৌধুরীর পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.