Sylhet Today 24 PRINT

সীমান্তবর্তী ৭ জেলায় লকডাউনের সুপারিশ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মে, ২০২১

দেশের সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সিদ্ধান্ত আসতে পারে আজ। রোববার (৩০ মে) বিকেলে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হবার কথা। জেলাগুলো হলো- নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বাড়ায় ভারতের সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। আজ রবিবার এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

রোগতত্ত্ব ও জনস্বাস্থ্যবিষয়ক কমিটির একজন সদস্য গণমাধ্যমকে বলেছেন, শনিবার এক বৈঠকে বিশেষজ্ঞ কমিটি নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা জেলায় লকডাউনের সুপারিশ করেছে।

এসব জেলায় সংক্রমণ বেশি। এ ছাড়া নোয়াখালী ও কক্সবাজারের সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়েছে কমিটি।

বিশেষজ্ঞ কমিটির এ সুপারিশ আজ স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানাবে। মন্ত্রণালয়ে বিকালে মন্ত্রিসভার বৈঠকে সাত জেলার লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.