Sylhet Today 24 PRINT

প্রতিষ্ঠা বার্ষিকীতে ২০০ গাছ লাগাচ্ছে উদ্দীপ্ত তারুণ্য

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ৩০ মে, ২০২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তারুণ্যের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু হয়েছে।

রোববার (৩০ মে) বিকেলে উদ্দীপ্ত তারুণ্যের আয়োজনে ও জননী নার্সারির সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দীন, উদ্দীপ্ত তারুণ্যের সমন্বয়ক হৃদয় দাশ শুভ, সনেট দেব চৌধুরী, সংগঠনের মুখপাত্র শিমুল তরফদার প্রমুখ।

পরে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে অর্ধ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়।

সংগঠনের মুখপাত্র শিমুল তরফদার বলেন, ২০১৯ সালে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা এই সংগঠনটির কার্যক্রম শুরু করি। আমরা ঈদ ও পূজায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, মুমূর্ষু রোগীর জন্য রক্ত সংগ্রহ মুক্তিযোদ্ধা সম্মাননা, বিভিন্ন দিবস উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান, করোনাকালে সচেতনতা ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কাজ করে আসছি। আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা এই সপ্তাহে ২০০ গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। আজ তার উদ্বোধন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.