Sylhet Today 24 PRINT

কানাইঘাট থেকে ৩৪৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ৩০ মে, ২০২১

র‌্যাব ৯ এর অভিযানে সিলেট জেলার কানাইঘাট থেকে ৩৪৬ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৯ মে) রাত সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, এর সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প)এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

রোববার (৩০ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম

র‌্যাব জানায়, সিলেট জেলার কানাইঘাট থানাধীন বিরদল আগফৌদ সাকিনস্থ বিরদল আগফৌদ পশ্চিম জামে মসজিদ এর সামনে অভিযান পরিচালনা করে ৩৪৬ পিস ইয়াবা জব্দসহ পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ও ঠিকানা, আব্দুল কাদির (৪০), পিতা- মৃত আব্দুল ওয়াহিদ, সাং- বিরদল (ভাড়ারীফৌদ পাড়া), থানা- কানাইঘাট, জেলা- সিলেট।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র‌্যাব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.