Sylhet Today 24 PRINT

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর ভস্মিভূত

নিজস্ব প্রতিবেদক |  ৩০ মে, ২০২১

সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভস্মিভূত হয়ে পাড়েছে বসতঘর। রোববার দুপুরে আলমপুর গংগারামের চক এলাকার দুদু মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুদু মিয়ার বাড়ির নিজ ঘরে রবিবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে বিকট শব্দ অনুভূত হয় এবং আগুণ লেগে যায়। এতে পুড়ে যায় আধা পাকা ঘরটি। এছাড়া ঘরের বেশ কিছু ফার্নিচার ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানায় পুলিশ।

এদিকে সিলিন্ডার বিস্ফোরে ঘর ভস্মিভূতের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হক। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার আশ্বাস দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.