Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে সিরাজুল জব্বারের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ৩১ মে, ২০২১

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার প্রয়াত মেয়র  ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল জব্বার চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ মে) সন্ধ্যায় মাগরিবের নামাজের গোলাপগঞ্জ কদমতলী জামে মসজিদের এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ, পৌর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সাদেক আহমদ, বাহরাইন আওয়ামী লীগের আব্দুল মুকিত, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, পৌর আওয়ামী লীগ নেতা হাদিউজ্জামান মাছুম, ইমরুল হানিফ, আব্দুল মুকিত, পারভেজ আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ সাইদুর রহমান দুলাল, আবু সুফিয়ান আজম, মো. সাঈদ আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা মাজেদ শরীফ চৌধুরী, নাদিম মাহমুদ শিপলু, আসমান আলী, আওলাদ আলী, আফজাল হোসেন আক্তার, বাদশা আহমদ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা রুহুল ইসলাম, শামিম আহমদ, সুহেল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আপন ইকবাল তানভীর, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট পৌরশাখার সাধারণ সম্পাদক সাজন আহমদ, রাসেল আহমদ, সজিব আহমদ, রাব্বি আহমদ প্রমুখ।

মিলাদ মাহফিলে প্রয়াত সিরাজুল জব্বার চৌধুরীর আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন কদমতলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.