Sylhet Today 24 PRINT

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ডাকাত আটক, গণপিটুনি

বিয়ানীবাজার সংবাদদাতা |  ১৬ নভেম্বর, ২০১৫

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ডাকাতদের আটক করে গণপিটুনি দিয়ে তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বিয়ানীবাজারের চারখাইয়ে।

উপজেলার চারখাই ইউনিয়নের বাগবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় দুই ডাকাতকে আটক করে পিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ আহত দুই ডাকাতকে উদ্ধার করে পুলিশ সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করেছে।

তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। রবিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ।

স্থানীয় সূত্রে জানা যায়, চারখাই ইউনিয়নের বাগবাড়ী এলাকার এবাদ আহমদের বাড়িতে ডাকাতরা হানা দেয়। ডাকাতের হানার খবর পেয়ে স্থানীয়রা মসজিদের মাইকে এ খবর প্রচার করেন।

পরে গ্রামবাসী একত্রিত হয়ে ডাকাত দলকে ধাওয়া করলে ১০/১৫ সদস্যের ডাকাত দলের দুই সদস্যকে আটক করে গণধোলাই দেয় স্থানীয় জনতা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.