Sylhet Today 24 PRINT

নগরীতে যুবতী ধর্ষণ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ০১ জুন, ২০২১

সিলেট নগরের জালালাবাদে এক যুবতী (২৮) ধর্ষণের শিকার হয়েছেন।

এ ঘটনায় সোমবার (৩১ মে) বিকেলে যুবতীর মা বাদী হয়ে জালালাবাদ থানায় বোরহান উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।

মামলার প্রেক্ষিতে পুলিশ বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করেছে। সে জালালাবাদ থানার পাঠানটুলা এলাকার মৃত আনোয়ার মিয়ার ছেলে।

গত রোববার (৩০ মে) দুপুরসহ একাধিক সময়ে যুবতীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে বোরহানের বিরুদ্ধে।

এদিকে ধর্ষণের শিকার যুবতীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩১ মে) রাত ১০টায় মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ মে দুপুরে ও এরআগে বিভিন্ন সময়ে পাঠানটুলাস্থ মোহনা-১৩০ পার্কভিউ, আলতাফ খান রোডের বাসায় বোরহান উদ্দিন যুবতীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এ ঘটনায় সোমবার বিকেলে যুবতীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় বোরহান উদ্দিনকে আসামি করে মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.