Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বড়লেখা পৌরসভা

বড়লেখা প্রতিনিধি |  ০১ জুন, ২০২১

মৌলভীবাজারের বড়লেখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের  (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় বড়লেখা পৌরসভা ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে।

সোমবার (৩১ মে) বিকেলে পৌর শহরের পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ফুটবল দলকে ১-০ গোল পরাজিত করে তারা।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।

এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়ও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সিরাজ উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সাবেক ফুটবলার আব্দুর রহমান, কায়ছার পারভেজ প্রমুখ।

এসময় উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, সুজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নছিব আলী, বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র রেহান পারভেজ রিপন, কাউন্সিলর কবির আহমদ, স্বপন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.