Sylhet Today 24 PRINT

ঢাবিতে ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুন, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে, অসহায় ও দুস্থদের মাঝে ছাত্রদলের খাবার বিতরণ কর্মসূচীতে ছাত্রলীগের সশস্ত্র হামলার ঘটনায় প্রতিবাদে সিলেট ছাত্রদলের উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।

মঙ্গলবার (১ জুন) বিকেল ৫টার দিকে নাইওরপুল পয়েন্ট থেকে শুরু হয়ে মিরাবাজারে গিয়ে শেষ হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের খাবার বিতরণ কর্মসূচীতে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার ঘটনা খুবই নিন্দাজনক। অবিলম্বে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জোর দাবি জানান বক্তারা। এমন ঘটনার পুনরাবৃত্তি হলে ছাত্রদল দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমদ মান্না, এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ করিম অভি, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য কাজী মিজানুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য ফজলে রাব্বী রিমন, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য মিজান উদ্দিন ও মিনহাজ উদ্দিন, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ইমরান, এনাম আহমদ, রাহাত আহমদ, সামসুজ্জামান লিমন, অপু চৌধুরী, জাহাঙ্গীর আলম, এনাম, বাবু, রাসেল আহমদ, সাজু, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল কাইয়ূম, মোস্তফা নিয়াজ, আল আমিন, জুবায়ের আলম ইমন, আব্দুল আলী, পলাশ আহমদ, তায়েফ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.