Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

ডেস্ক রিপোর্ট |  ১৬ নভেম্বর, ২০১৫

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার (১৫ নভেম্বর) রাতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়।

বিবৃতিতে বলা হয়, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের এখন থেকে আর কোনো কার্যক্রম নেই। 

সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে সাবেক ছাত্রলীগ নেতা পল্লব ও পাবেল গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে সাধারণ শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.