Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরের নতুন এসিল্যান্ড অনুপম দাস

জগন্নাথপুর প্রতিনিধি |  ০২ জুন, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুরে সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেছেন অনুপম দাস অনুপ।

৩৫ তম বিসিএস কর্মকর্তা অনুপম দাস চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন।

গতকাল মঙ্গলবার (১ জুন) তিনি সহকারী কমিশনার ভূমির শূন্য পদে জগন্নাথপুর যোগদান করেন।

কিছু দিন আগে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসির আরাফাত বদলী হয়ে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে চলে গেলে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমির পদ শূন্য হল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান অতিরিক্ত দায়িত্ব পালন করেন। মঙ্গলবার অনুপম দাস অনুপকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

সিলেট জেলার বাসিন্দা অনুপম দাস অনুপ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হিসেবে শিক্ষা জীবন শেষ করে ৩৫ তম ব্যাচের বিসিএস কর্মকর্তা হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.