Sylhet Today 24 PRINT

রিকশা শ্রমিক ও সিসিক কর্মচারীদের সংঘর্ষ, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক |  ০২ জুন, ২০২১

সিলেট সিলেট করপোরেশনের (সিসিক) অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে নামা অভিযানের প্রতিবাদে নগরীর বন্দরবাজার এলাকায় রিকশা শ্রমিক ও সিসিক কর্মচারীদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার (২ জুন) দুপুরে নগর ভবনের সামনে এই ঘটনা ঘটে।

সকালে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কোর্ট পয়েন্টসহ নগরের কয়েকটি এলাকায় অবৈধ ব্যাটারিচালিক রিকশার বিরুদ্ধে অভিযানে নামে সিসিক। অভিযানে বেশ কয়েকটি ব্যাটারিচালিত রিকশা আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত রিকশা শ্রমিকেরা মিছিল সহকারে সিসিকের ভেতরে প্রবেশ করতে চাইলে সিসিকের প্রধান ফটক বন্ধ করে দেয় নিরাপত্তা রক্ষীরা। এসময় উত্তেজিত শ্রমিকেরা বাহির থেকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে সিসিকের কর্মচারীরা সিসিকের ভেতর থেকে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.