Sylhet Today 24 PRINT

কয়েসের আসনে ভোট ১৪ জুলাই

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুন, ২০২১

সিলেট-৩ আসনসহ দেশে শূন্য থাকা তিন আসনে উপনির্বাচনে তারিখ ঘোষণা করা হয়েছে। আসন তিনটি হচ্ছে- সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫। ঘোষিত তফসিল অনুযায়ী আসনগুলোতে আগামী ১৪ জুলাই ভোট অনুষ্ঠিত হবে।

বুধবার রাজধানীর নির্বাচন ভবনে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

এসব আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ জুন। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন।

এছাড়া কোভিড-১৯ এর কারণে স্থগিত হওয়া লক্ষ্মীপুর-২ আসনের ভোট ২১ জুন অনুষ্ঠিত হবে। এই আসনের মনোনয়নপত্র আগেই যাচাই-বাছাই হয়েছে। লক্ষ্মীপুর-২ আসনের ভোট ১১ এপ্রিল হওয়ার কথা ছিল।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১১ মার্চ মারা যান সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। তার মৃত্যুতে এই আসন শূন্য হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.