Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে করোনার সংক্রমণ রোধে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৩ জুন, ২০২১

বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিন্দুরখান রোডস্থ এলাহি জামে মসজিদ থেকে জামেয়া ইসলামিয়া মাদ্রাসা পর্যন্ত সকল প্রকার ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ থাকবে।

বুধবার (২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে এলাকাটি লকডাউন করেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দীন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন, এসআই আসাদুর রহমানসহ সংগীয় ফোর্স ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এ নেছার উদ্দীন বলেন, সিন্দুরখান রোডের একটা অংশ লকডাউন করা হয়েছে। ওই এলাকায় কোন ভাবেই জনসমাগম করা যাবে না। দোকান পাটসহ সকল প্রতিষ্টান পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে আরও কঠোর লকডাউন করা হতে পারে ওই এলাকা বলেও তিনি জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, ২৯ মে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা শ্রীমঙ্গলের সিন্দুরখান এলাকায় একটি কলোনিতে গিয়ে ৩৪ জনের করোনা পরীক্ষা করালে তাদের মধ্যে ১৪ জনের রিপোর্ট পজিটিভ আসে। এদের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্টের উপস্থিতি রয়েছে কিনা তা পরীক্ষা-নিরিক্ষার পর নিশ্চিত করে বলা যাবে বলেও জানান তিনি।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.