Sylhet Today 24 PRINT

তাহিরপুরে পোনা মাছ অবমুক্ত

তাহিরপুর প্রতিনিধি  |  ০৩ জুন, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১অর্থ বছর পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলের উপজেলার শনির হাওরে বিল নার্সারি তৈরি করে পোনা অবমুক্ত করা হয়।

এসময় তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির, উপজেলা কৃষি অফিসার হাসান উদ দোলা,উপজেলা মৎস্য অফিসার মো. সারোয়ার,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাসার প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.