Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে বজ্রপাতে কিশোরের মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৩ জুন, ২০২১

গোয়াইনঘাটে বজ্রপাতে লেঙ্গুড়া গ্রামের এক কিশোরের মৃত্যু হয়েছে। একই দিনে বজ্রপাতে কাকুনাখাই (খলা) গ্রামে একটি মহিষ ও একটি গরুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাগেছে গোয়াইনঘাটে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তামিম মিয়া (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত তামিম মিয়া গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া গ্রামের নুরুল আমিনের পুত্র।

তার পারিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে বাড়ির পাশে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমেদ বজ্রপাতে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের কাকুনাখাই (খলা) গ্রামের প্রবাসী নজরুল ইসলামের প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ১টা মহিষ বজ্রপাতে মারাযায়। অপরদিকে একই সময়ে উপজেলার কাকুনাখাই (হুদপুর) গ্রামের কৃষক আব্দুল মালিকের প্রায় ৪০হাজার টাকা মূল্যের ১টি গাভী বজ্রপাতে মারা যায়।

বিষয় দু’টি নিশ্চিত করেছেন যুবনেতা শাহেদ আহমদ রাজা এবং গ্রামের মুরব্বি আব্দুল খালিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.