Sylhet Today 24 PRINT

জাফলংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৩ জুন, ২০২১

গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পানিতে ডুবে হাবিব মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু হাবিব উপজেলার জাফলং আমস্বপ্ন (বিলের টিল্লা) গ্রামের মোস্তাক আহমদের ছেলে।

বৃহস্পতিবার (৩ জুন) সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির উঠানে খেলা করছিল হাবিব মিয়া। খেলার কোন এক সময় পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে ডোবার পানিতে সে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবাতে শিশু হাবিবকে দেখতে পেয়ে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশুটি স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় শিশুটির মৃত্যু হয়েছে।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার এএসআই মারুফুল হাসান মুকিত ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশু হাবিবের মৃত দেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.