Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে বজ্রপাতে কিশোর নিহত, আহত ১

ওসমানীনগর প্রতিনিধি |  ০৩ জুন, ২০২১

সিলেটের ওসমানীনগরে হাওর থেকে গরু আনতে গিয়ে জুবের আহমদ (১৭) নামের এক কিশোর বজ্রপাতে মারা গেছে। এ সময় আলতাফ হোসেন (৪০) নামের আরেক ব্যক্তি আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে উপজেলার মুক্তারপুর হাওরে দুর্ঘটনাটি ঘটে। নিহত জুবের উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির বড় হাজীপুর গ্রামের রেজওয়ান আলীর ছেলে। আহত আলতাফ মিয়া একই গ্রামের মৃত শরীফ আহমদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে স্থানীয় মুক্তাপুর হাওরে গরু আনতে গেলে বজ্রপাতের শিকার হন জুবের ও মাছ ধরতে যাওয়া আলতাফ হোসেন। আক্রান্তদের উদ্ধার করে তাজপুরস্থ প্যারাডাইজ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুবেরকে মৃত ঘোষণা করেন। আলতাফ হোসেন চিকিৎসাধীন রয়েছেন। বজ্রপাতে নিহত জুবেরের একটি গরুও মারা যায়।

ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.