Sylhet Today 24 PRINT

লাউয়াছড়া পরিদর্শনে বিভাগীয় কমিশনার, বন্যপ্রাণী অবমুক্ত

কমলগঞ্জ প্রতিনিধি  |  ০৩ জুন, ২০২১

সিলেট বিভাগের নব নিযুক্ত বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন।

পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বেশ  কয়েকটি বন্যপ্রাণী অবমুক্ত করে কয়েকটি ফলজ গাছের চারা রোপন করেন।

“মুজিববর্ষের অঙ্গিকার দেশ হবে প্রাণী ও মানুষের সমতার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় সিলেট বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে আসেন। তিনি উদ্যান এলাকা পরিদর্শণ করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের বন বিশ্রামাগার এলাকায় ৫টি গন্ধগকুল, ১টি অজগর সাপ ও ১টি তক্ষক অবমুক্ত করেন।
 
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে বন্যপ্রাণী অবমুক্তকরণ ও বৃক্ষরোপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবসহ জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.