ওসমানীনগর প্রতিনিধি | ০৪ জুন, ২০২১
সিলেটের ওসমানীনগরের তাজপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য হেলন বেগমের আগুনে পুড়ে যাওয়ার বাড়ির জন্য তিন বাল্ডেল ঢেউ টিন ও পরিবারের সদস্যদের জন্য সাড়ে ৪ হাজার টাকা খাদ্য সামগ্রী প্রদান করেছেন ইউএনও।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ক্ষতিগ্রস্ত নারী ইউপি সদস্য হেলন বেগমের হাতে ঢেউ টিন ও খাদ্য সামগ্রী তুলে দেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, সম্প্রতি নারী ইউপি হেলন বেগমের বাড়িটি আগুনে পুড়ে সম্পর্ন ভষ্মিভুত হয়ে যায়। সে কারণে তর বাড়ি নির্মাণের জন্য তিন বান্ডেল ঢেউ টিন ছোট ছোট শিশু সহ তার পরিবারের সদস্যদের জন্য সাড়ে চার হাজার টাকার খাদ্য সামগ্রী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদান করি।