Sylhet Today 24 PRINT

সাংবাদিক লিটনের ‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক |  ০৪ জুন, ২০২১

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন গঙ্গানগর চক গ্রামে নিজ বাড়ি থেকে নিজামুল হক লিটন নাম এক সাংবাদিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ জুন) সকালে মোগলাবাজার থানা পুলিশ লিটনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বসতকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে নিহতের পরিবার জানায়। পুলিশেরও ধারণা  নিজামুল হক লিটন আত্মহত্যা করেন।

বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম জানান,  ধারণা করা হচ্ছে সাংবাদিক লিটন আত্মহত্যা করেছেন। তবুও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের জন্য তার লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে,  বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে সবাই যার যার ঘরে চলে যাই। রাত ৩টার দিকে নিজামুল হক লিটনের মরদেহ নিজ ঘরে ঝুলতে দেখেন নিহতের পিতা। এসময় পরিবারের লোকজন ওড়না কেটে লাশটি নীচে নামান।

বিভিন্ন কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে পারিবারিক সূত্রে জান গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.