Sylhet Today 24 PRINT

ফিলিপাইন নারীকে নাগরিক সনদ প্রদান, জগন্নাথপুরের চেয়ারম্যান-মেম্বার বরখাস্ত

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৪ জুন, ২০২১

ফিলিপাইনের নাগরিক এক নারীকে জন্ম ও নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুরের এক ইউপি চেয়ারম্যানসহ দুই জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকৃতরা হলেন- উপজেলার পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলিছুর রহমান মখলিছ ও ৮ নং ওয়ার্ড মেম্বার আলেক উদ্দিন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ সচিব আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদেরকে ফিলিপাইন নাগরিক বিজলিন পালর আছিয়াকে জন্ম ও নাগরিক সনদ প্রদানের অভিযোগ তদন্তে প্রমানিত হওয়ায় সাময়িক বরখাস্ত করা হয় বলে উল্লেখ করা হয়।

গত ২৪ মে জেলা প্রশাসকের নির্দেশে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর করতে চিঠি দেন।

বহিস্কৃত চেয়ারম্যান মুখলিছুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ভুলক্রমে নাগরিকত্ব সনদ দেওয়া হয়েছিল।

পাইলগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহান আহমদ বলেন, বর্তমানে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসেন সিংহ বলেন, আমি নতুন এ উপজেলায় যোগদান করেছি। বিষয়টি আমি শুনেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.