জগন্নাথপুর প্রতিনিধি | ০৫ জুন, ২০২১
সুনামগঞ্জের জগন্নাথপুরের তরুণ সমাজকর্মী লিটু খান আর নেই। শুক্রবার (৪ জুন) রাতে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি মৃত্যুবরণ করেন।
উপজেলার মিরপুর ইউনিয়নের আটঘর এলাকার বাসিন্দা লিটু খান হঠাৎ করে অসুস্থ হয়ে গত কয়েক ধরে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।
লিটু খান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। রাজনীতির পাশাপাশি সামাজিক উন্নয়নমুনা কাজে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
তিনি দীর্ঘদিন ধরে আটঘর ক্রীড়া উন্নয়ন সংস্থার সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। ভদ্র ও শান্ত প্রকৃতির তরুণ এই সমাজকর্মীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
মৃত্যুর বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন নিশ্চিত করেছেন।