Sylhet Today 24 PRINT

তাহিরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

তাহিরপুর প্রতিনিধি |  ০৫ জুন, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ জুন) থেকে আগামী ১৯ জুন পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।

শনিবার সকালে ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আবু আহমদ শাফী।

এ সময় ডা. মির্জা রিয়াদ হাসান, সুমন চন্দ্র, ফয়েজ আহমেদ, সিনিয়র নার্স কলসুম বেগম, উপ সহকারী মেডিকেল অফিসার  মহিউদ্দিন বিপ্লব, ফয়েজ আহমেদ নূরী, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, হিরক রঞ্জন গোস্বামী, আজরফ হোসেনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দায়িত্বশীল সকল কর্মকর্তা কর্মচারিগন উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আবু আহমদ শাফী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পর কোনো স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাহিরপুর এর কন্ট্রোল রুমে ০১৭৩০-৩২৪৭৪৮, ০১৭১৮-৯১২৭২৩ ও ০১৭২৮-১৮৭৩৩৪ নাম্বারে যোগাযোগ করার জন্য আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.