Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের দিনব্যাপী প্রদর্শনী

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৫ জুন, ২০২১

সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপী এক প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুন) উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় মাঠে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল হক সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সোহেল, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, সহ-সভাপতি আব্দুল হালিম, প্রচার সম্পাদক শাহাজান কবীর।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন লাইভস্টক অফিসার সাইফ আহমদ, আওয়ামীলীগ নেতা কামাল আহমদ, যুবলীগ নেতা শাহিন আহমদ প্রমুখ।

এর আগে অতিথিবৃন্দ ফিতা কেটে প্রাণিসম্পদ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রদর্শনীতে বিভিন্ন পর্যায়ের ৩০ টি স্টল এসেছে। এর মধ্যে রয়েছে গরু, ছাগল, বেড়া, হাঁস-মুরগি,কবুতরসহ বিভিন্ন প্রজাতির প্রাণি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.