Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে গাঁজাসহ পিতাপুত্র গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি |  ০৫ জুন, ২০২১

হবিগঞ্জের চুনারুঘাটে পাঁচ কেজি গাঁজাসহ পিতাপুত্রকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শনিবার ভোররাতে উপজেলার গনকিরপাড় এলাকায় একদল পুলিশ অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ নিজগৃহ থেকে পিতাপুত্রকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই এলাকার ইসহাক মিয়া (৪২) ও তার পুত্র রুবেল মিয়া(২২)।

তিনি বিজ্ঞপ্তিতে আরো জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার বিকেলে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.