Sylhet Today 24 PRINT

দিরাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

দিরাই প্রতিনিধি |  ০৫ জুন, ২০২১

দিরাইয়ে বিভিন্ন খামারীদের অংশগ্রহণের মধ্যদিয়ে দিনব্যাপী  প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিক হয়েছে

শনিবার সকালে দিরাই বিএডিসি মাঠে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল দিরাই এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত প্রদর্শনী উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন এর  সভাপতিত্বে ও উপজেলা ভেটেরিনারী সার্জন এফ এম বাবরা হ্যামলিন এর পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই  উপজেলা পরিষদের  চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, দিরাই সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর। বক্তব্য রাখেন খামারীগণ। বিকেলে সমাপনী অনুষ্ঠানে খামারীদের মধ্যে পুরস্কার ও সনদ পত্র তুলে দেন অতিথিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.