সিলেটটুডে ডেস্ক | ০৫ জুন, ২০২১
দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্দ্যোগে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইন কার্যক্রম আগামী ১৯ জুন পর্যন্ত চলবে।
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠান ৫ জুন শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মঈনুল আহসান এর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য সহকারী সায়েকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডাঃ মোঃ ইহতেশামুল হক চৌধুরী দুলাল, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত শংকর, মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুদ্দোহা, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্থা।
বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ্য ও সবল রাখতে হলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনের বিকল্প নেই। বক্তারা স্বাস্থ্য বিধি মেনে সময়মত শিশুদেরকে টিকা খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রুবাইয়া আহমেদ, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ রিজওয়ানা রহমান, মেডিকেল অফিসার ডাঃ লুবাবা হক এ্যাজা, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিক সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।