Sylhet Today 24 PRINT

বিশ্ব পরিবেশ দিবসে বড়লেখায় বৃক্ষরোপণ

বড়লেখা প্রতিনিধি |  ০৫ জুন, ২০২১

মৌলভীবাজারের বড়লেখায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে।

শনিবার (৫ জুন) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামের পাশে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষরোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।

এসময় বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, বনবিভাগের বড়লেখা রেঞ্জের সহযোগী রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, জ্যেষ্ঠ সাংবাদিক লিটন শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.