Sylhet Today 24 PRINT

সোবহানীঘাট থেকে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৬ জুন, ২০২১

সিলেট নগরীর সোবহানীঘাটে ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)-৯। শনিবার (৫ জুন) বিকেল ৪টায় সোবহানীঘাটের ফেমাস ফার্মেসির সামনে থেকে তাদের র‍্যাব গ্রেপ্তার করে।

র‍্যাব-৯ এর মিডিয়া শাখা ব্ষিয়টি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল হালিম (৫৮) ও দক্ষিণ সুনামগঞ্জের হাসনাবাদ গ্রামের মৃত মোছদ্দর আলীর ছেলে শামীম আহম্মেদ কবির (৪৮)।

পরে তাদের সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.