Sylhet Today 24 PRINT

তাহিরপুরে শিক্ষকদের নিয়ে অবহিতকরণ কর্মশালা

তাহিরপুর প্রতিনিধি |  ০৬ জুন, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাল্য বিয়ে প্রতিরোধ, কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিয়ে স্কুল মাদ্রাসার শিক্ষকবৃন্দের অংশগ্রহণে অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(৬ জুন)সকালে উপজেলা পরিবার পরিকল্পনা ক্যাযার্লয়ের আয়োজনে নিজস্ব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা ৭টি ইউনিয়নে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ,এনজিও সাংবাদিগন অংশ গ্রহণ করেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ উপপরিচালক পরিবার পরিকল্পনা নিরঞ্জন বন্ধু ধাম, এডিসিসি ননী ভূষণ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আবু আহমদ শাফী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসা শিক্ষকগণ।

এসময় বক্তাগন বাল্য বিয়ে প্রতিরোধ, কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.