তাহিরপুর প্রতিনিধি | ০৬ জুন, ২০২১
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাঁশ দিয়ে তৈরি মাছ ধরার চারশত চাঁই (ফাঁদ) জব্দ করে আগুনে পুড়ানো হয়েছে।
শনিবার(৫ জুন) রাত ১০ টায় হাওরে ছোট মাছ ধরার জন্য অটোরিকশায় বহন করে নিয়ে যাওয়ার পথে ভূমি অফিসের সামনে চাঁইগুলো জব্দ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির।
জব্দকৃত চারশত চাঁই রাতেই আগুনে পুড়িয়ে ধ্বংস করেন বলে জানান তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা।