Sylhet Today 24 PRINT

হবিগঞ্জের শ্রেষ্ঠ পুুলিশ পরিদর্শক তদন্ত চম্পক ধাম

চুনারুঘাট প্রতিনিধি |  ০৬ জুন, ২০২১

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুুলিশ পরিদর্শক মনোনীত হয়েছেন চুনারুঘাট থানার পুুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাম।

রোববার (৬ জুন) দুপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন হবিগঞ্জ জেলা পুলিশের এসপি মোহাম্মদ উল্ল্যাহ্।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ব্যাপক সফলতা পাওয়ায় এ সম্মাননার জন্য মনোনীত করা হয়। এছাড়া চুনারুঘাট থানার উপ পরিদর্শক (এসআই) ভূপেন্দ্র চন্দ্র বর্মণ ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাহমুদ হাসানও শ্রেষ্ঠ হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.