Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক |  ০৬ জুন, ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৬ জুন) দুপুরে র‌্যাব-৯ এর একটি দল শায়েস্তাগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে থানার হাপ্টার হাওর এলাকার আব্দুল বারিকের ছেলে মো. আবু কালাম (২৩) ও হাপ্টার হাওর এলাকার মৃত কুদ্দুস মিয়ার ছেলে মো. মনির মিয়া (২৪)।

রোববার (৬ জুন) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল শায়েস্তাগঞ্জ পৌরসভার বাল¬া গেইটের জজ বাড়ির ভেতরে আবু কালামের ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করে। এসময় ২০ কেজি ৫ কেজি গাঁজা জব্দসহ পেশাদার মাদক ব্যবসায়ী মো. আবু কালাম ও মো. মনির মিয়াক গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে স্থানীয় থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.