নবীগঞ্জ প্রতিনিধি | ০৭ জুন, ২০২১
নবীগঞ্জ উপজেলার ৫ নং আউশকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জুয়া খেলা ও মাদক সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৫ ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- উপজেলার সাতাইহাল বারিকান্দি গ্রামের মৃত তাজিম উল্লার পুত্র স্বাধীন মিয়া(৫০), চৌশতপুর গ্রামের মৃত একমান উল্লার পুত্র আফজল মিয়া(৪৫), মৃত রহিম উদ্দিনের পুত্র মুঘল মিয়া(৩০), এনাতাবাদ গ্রামের মৃত করিম মিয়ার পুত্র আলী হোসন( ২৮) ও চরগাও গ্রামের নাইয়র মিয়া চৌধুরীর পুত্র বদরুজ্জামান চৌধুরী(২৭)।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক সেবন ও বিক্রির অভিযোগে স্বাধীন মিয়াকে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড এবং অপর ৩ জনকে ১ মাসের জেল এবং বাকী ১ জনকে ২ শত টাকা জরিমান প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারার অপরাধে তাদেরকে কারাদন্ড প্রদান করা হয়।
বিষয়টি নিম্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন।