Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ভূমি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৭ জুন, ২০২১

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ভূমি অফিসের সার্বিক ব্যবস্থাপনায় ৬ জুন থেকে ১০ জুন ভূমি সপ্তাহ উপলক্ষে ৬ জুন রোববার বিকালে অনলাইন ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মমিন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল।

এতে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যানর আবু সাঈদ এওলা মিয়া, মহিবুর রহমান হারুন, নজরুল ইসলাম, জালাল মিয়া, কাওসার তালুকদার, আহমেদ রেজা, জুনায়দুর রহমান, মিথুন রঞ্জন দাশ, গজনাইপুর ইউনিয়নের উদ্যোক্তা প্রমুখ।

সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মমিন আগামী ১ লা জুলাই থেকে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, পর্চা উত্তোলনসহ ভূমির যাবতীয় কাজ সম্পাদনে সবাইকে অনলাইনে নাম রেজিস্ট্রেশন করার আহবান জানান এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যামূলক প্রশ্নের উত্তর ও পরামর্শ প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.