Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে ৭ বছরের শিশুকে শ্লীলতাহানি, বৃদ্ধের কারাদণ্ড

বানিয়াচং প্রতিনিধি |  ০৭ জুন, ২০২১

হবিগঞ্জের বানিয়াচংয়ে ৭ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ৬৫ বছর বয়স্ক সামছুল লস্কর নামে এক বৃদ্ধকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। সে বানিয়াচং উপজেলার ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের আদমখানী গ্রামের জম্বু লস্কর ওরফে আব্দুল লস্করের পুত্র ।

সোমবার (৭ জুন) উপজেলার পাইকপাড়া গ্রামের ২নং ইউনিয়ন অফিসের পাশে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার পাইকপাড়া গ্রামের ৭ বছরের শিশু কন্যা ২নং ইউনিয়ন অফিস সংলগ্ন স্থানে গাছের নিচ থেকে জাম কুঁড়াতে যায়। এসময় সামছুল লস্কর শিশুটিকে ঝাপটে ধরে শ্লীলতাহানি করে। পরে একই এলাকার ডা. মনির লস্করের সহযোগিতায় এলাকাবাসী শিশুটিক উদ্ধার করার পাশাপশি ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধকে আটক করা হয়।

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সামছুর লস্করকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেন। জরিমানা পরিশোধ না করায় কারাদণ্ডের পরিমাণ আরও ২ মাস বৃদ্ধি করা হয়।

এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন, ঘটনার খবর পেয়েই তদন্তে সত্যতা পাওয়ায় দ্রুত সামছুল লস্করকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করা হয়। সকল প্রকার অপরাধীদের গ্রেপ্তারে বানিয়াচং থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইফফাত আরা জামান ঊর্মি বলেন, ঘটনার খবর পেয়ে এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে উল্লেখিত আসামি দোষী সাব্যস্ত হওয়ায় দÐবিধি ৫০৯ ধারাতে উক্ত আসামিকে ১৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.