Sylhet Today 24 PRINT

টাংগুয়ার হাওরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

তাহিরপুর প্রতিনিধি  |  ০৭ জুন, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরের পানিতে ডুবে হুমায়রা (৩)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর সংলগ্ন মন্দিয়াতা গ্রামের আলী জাহানের মেয়ে।

সোমবার (৬ জুন) দুপুরে উপজেলার টাঙ্গুয়ার হাওর সংলগ্ন মন্দিয়াতা গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামে দুপুরে নিজ বাড়ির উঠানে শিশু হুমায়রা অন্যান্য খেলার সঙ্গীদের সঙ্গে খেলা করছিল। পরে তাদের সাথে বাড়ির পিছনে নৌকায় উঠে খেলতে গিয়ে টাংগুয়ার হাওরের পানিতে পড়ে ডুবে যায়।

খবর পেয়ে পরিবারের লোকজনসহ স্থানীয়রা খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেলে টাংগুয়ার হাওরেই ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকজন। পরে পার্শ্ববর্তী শ্রীপুর বাজারে নিয়ে গেলে এক গ্রাম্য চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা দেয়।

শিশু নিহতের এ বিষয়টি স্থানীয় ইউপি সদস্য সাজিনুর মিয়া নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.