Sylhet Today 24 PRINT

এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল দক্ষিণ সুরমা

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জুন, ২০২১

সোমবার সিলেটে অনুভূত দুই দফা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলা দক্ষিণ সুরমা। দক্ষিণ সুরমা উপজেলার জলালপুরে এই ভূমিকম্পের উৎপত্তি হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এরআগে গত ২৯ মে ৫ দফা ভূমিকম্প হয়। ওইদিনের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো জৈন্তাপুর উপজেলা।

সোমবার সন্ধ্যা ৬টা ২৭ ও ৬টা ২৯ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। এসময় নগরজুড়ে আতঙ্ক দেখা দেয়। বাসা ও অফিসে থাকা মানুষজন ঘর ছেড়ে আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন।

এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৮। আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের কাদিপুর বা আশপাশের এলাকায়।

আবহাওয়া অফিসের সিলেট অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, সন্ধ্যায় সিলেটে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট আবহাওয়া অফিস থেকে ১০ কিলোমিটার দূরত্বে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে।

এর আগে গত ২৯ মে সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট অঞ্চলে প্রায় চারবার ভূমিকম্প হয়। প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। পরদিন ভোরে আবার ভূমিকম্প হয়। যার সবগুলোর কেন্দ্রস্থল সিলেটের জৈন্তাপুর এলাকায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.