Sylhet Today 24 PRINT

দেড় বছর পর সিলেটে নুরুল ইসলাম নাহিদ

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জুন, ২০২১

প্রায় দেড় বছর পর সিলেটে এসেছেন সিলেট-৬ আসনের সাংসদ ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। করোনার সময়ে তিনি ঢাকায়ই ছিলেন। প্রায় দেড় বছর পর সোমবার দুপুরে বিমানযোগে সিলেটে আসেন নাহিদ।

সিলেটে এসেই সিলেট সিটি করেপোরেশনের সাবেক মেয়র প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত করেন নাহিদ। এরপর কামরানের বাসায় গিয়ে তার পরিবারকে সান্ত্বনাও জানান।

এরআগে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা স্বাগত জানান তাকে। এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, প্রায় দেড় বছর পর সিলেটে এসেছি। করোনার কারণে স্বাস্থ্যবিধি মানা খুব জরুরি ছিল। তবে সিলেটে না আসলেও আমি কাজের মধ্যে ছিলাম।

সাবেক এই মন্ত্রী আরও বলেন, করোনার মধ্যে এলাকায় সকল কাজ হয়েছে। এখন অনলাইনের যুগ। অনলাইনে বসে অনেক কাজ করা যায়।

তাঁর নিজ দল আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, অনেক আগে বিয়ানীবাজার ও গোপালগঞ্জের সম্মেলন হয়েছিল। গতকাল বিয়ানীবাজার ও গোপালগঞ্জের কমিটি হয়েছে। নবগঠিত কমিটির সকলকে অভিনন্দন ও ধ্যন্যবাদ জানান তিনি।

সোমবার রাতেই নিজ নির্বাচনী এলাকা বিয়ানীবাজারে চলে যান নাহিদ। আগামী দুদিন সেখানেই অবস্থান করবেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.