Sylhet Today 24 PRINT

সিলেট-৩: এ পর্যন্ত আ.লীগের ২১ জনের মনোনয়ন সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জুন, ২০২১

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২১ জন মনোনয়ন প্রত্যাশী।

সোমবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চতুর্থদিনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শেষে এ তথ্য জানা যায়।

গত ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে এ আসন শূণ্য ঘোষণা করা হয়। এরপর গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত চারদিনে এ আসনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এদের মধ্যে রয়েছেন সাবেক এমপির স্ত্রী ফারাজনা চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, বিএমএ’র মহাসচিব ডা. ইহতেশামুল হক দুলাল, জেলা আওয়ামী লীগ নেতা শমসের জামাল, হাবিবুর রহমান হাবিব, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মুজিবুর রহমান জকন প্রমুখ।

মনোনয়ন বিক্রি চলবে আগামী ১০ জুন পর্যন্ত। সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও জমা দিতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.