Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ছাগল চুরির সময় হাতেনাতে আটক ৩

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৮ জুন, ২০২১

সিলেটের গোলাপগঞ্জে ছাগল চুরি করে পালানোর সময় ৩ জনকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (৭ জুন) দুপুরে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কোনাচর বাজার থেকে তাদের আটক করা হয়। পরে স্থানীয় জনতা তাদের পুলিশে সোপর্দ করে।

আটককৃতরা হলেন, উপজেলার পশ্চিম আমুরা ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত মছব্বির আলীর ছেলে আব্দুল আহাদ কটই (৩৫), নিজ আমুরা এলাকার খোর্শেদ আলীর ছেলে তানহার আহমদ দিনার (২৫), আমুরা উত্তরপাড়া গ্রামের সাহেদ আহমদের ছেলে জহির আহমদ (২০)।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর আড়াইটার দিকে দক্ষিণ লক্ষীপাশা এলাকার মুজিবুর রহমানের বাড়ির আঙ্গিনা থেকে ২টি ছাগল চুরি করে নিয়ে আসে আটককৃত তিনজন। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে পিছু নিয়ে গাড়িসহ তাদের আটক করেন। পরে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের থানায় আটক করে নিয়ে আসে।

এ ঘটনায় লক্ষীপাশা ইউনিয়নের মৃত আখলিছ আলীর ছেলে মুজিবুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা (মামলা নং-১২/০৭-০৬-২০২১ইং) দায়ের করেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.