দিরাই প্রতিনিধি | ০৮ জুন, ২০২১
সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের টাংনি হাওরের বোয়ালিয়া বিল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে দিরাই থানার পুলিশ বোয়ালিয়া বিল থেকে লাশ উদ্ধার করে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।