বানিয়াচং প্রতিনিধি | ০৮ জুন, ২০২১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপে অনূর্ধ্ব-১৭ (বালক) সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন বানিয়াচং উপজেলা।
মঙ্গলবার (৮ জুন) এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় হবিগঞ্জ সদর উপজেলাকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বানিয়াচং উপজেলা অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।
মঙ্গলবার বেলা ১টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরষ্কার তোলে দেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ।
জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় বানিয়াচং অনূর্ধ্ব-১৭ ফুটবল একাদশের খেলোয়ারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।