Sylhet Today 24 PRINT

তাহিরপুরে স্বাস্থ্য বিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে ৬ মামলা

তাহিরপুর প্রতিনিধি  |  ০৮ জুন, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কোভিড-১৯ এর বিস্তার রোধে বিভিন্ন গণপরিবহনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় তাহিরপুর সদর বাজার ও আব্দুজ জহুর চত্বরে ৬টি মামলায় ৮শত টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. রায়হান কবির জনসচেতনতা তৈরির জন্য প্রচারণা এবং মাস্ক বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির জানান, করোনাভাইরাস প্রতিরোধে তাহিরপুরের সকলে স্বাস্থ্যবিধি মেনে চলুন। বাড়ির বাহিরে গেলে মাস্ক পরিধান করুন এবং সামাজিক দূরত্ব মেনে চলুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.