Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে আধুনিক ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৯ জুন, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জে ২ কোটি ৮৪ লক্ষ ২২ হাজার টাকা ব্যয়ে জেলা পরিষদের উদ্যোগে বাস্তবায়নকৃত একটি আধুনিক চারতলা ভীত বিশিষ্ট ডাকবাংলো ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিছবাহুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি, জেলা পরিষদ সদস্য সৈয়দ জেরিন আক্তার, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা খুদেজা খাতুন, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল. কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, ডাকবাংলো ভবন নির্মাণ কাজের ঠিকাদার বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল আহমদ তুয়েল প্রমুখ।

জানা যায়, জেলা পরিষদের অর্থায়নে ২ কোটি ৮৪ লক্ষ ২২ হাজার ৮১৫ টাকা ব্যয়ে কমলগঞ্জ আধুনিক ডাকবাংলোর ৪ তলা ভবনে ১৬ টি কামরা থাকবে। কমলগঞ্জে একটি আধুনিক ডাকবাংলো ভরন নির্মাণে ২০১৯-২০ অর্থবছরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দুইবার ডিও লেটার প্রেরণ করেছিলেন সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.