Sylhet Today 24 PRINT

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ আর নেই

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৯ জুন, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ (৭০) ঢাকা কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মঙ্গলবার (৮ জুন) বিকেল সাড়ে ৪টায় তিনি মৃত্যুবরণ করেন। বুধবার (৯ জুন) বিকাল সাড়ে ৫ঘটিকার সময় আদমপুর ইউনিয়নের জালাল শাহ কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর মরহুমের নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমপি ড. মো. আব্দুস শহীদ। কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.